নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা করছেন: কাদের
আব্দুল কাদের। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
তিনি লিখেছেন, “আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন। তবে নাহিদ ইসলাম ও তাঁর দলের নেতারা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন।”
আরও পড়ুন: সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ প্রধান উপদেষ্টার
উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলের জোটে এনসিপির পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)ও যোগ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








