News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৭, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৭, ২৪ ডিসেম্বর ২০২৫

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নতুন বিধিমালার গেজেট প্রকাশ

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নতুন বিধিমালার গেজেট প্রকাশ

ফাইল ছবি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও আধুনিক করতে নতুন বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা-২০২৫’ শীর্ষক এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

গেজেটে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট, সমন্বিত ও আইনগত কাঠামোর আওতায় এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও সংগঠিত করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন এই বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। অর্থাৎ, বিধিমালাটি অনতিবিলম্বে কার্যকর হওয়ার বিষয়টি গেজেটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিধিমালা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সব নিরাপত্তা কার্যক্রম এখন থেকে এই বিধিমালার আলোকে পরিচালিত হবে বলে গেজেটে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়