News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২১, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, “বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন।”

কাতারভিত্তিক আলজাজিরা তাদের শিরোনামে উল্লেখ করেছে, “১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন।”

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস লিখেছে, “প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।”

আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তারেক রহমানের ফেরার খবরের পাশাপাশি বিশ্লেষণও প্রকাশিত হচ্ছে। দ্য উইক লিখেছে, “তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?” এবং এ বিষয়ে তারা বিশ্লেষণ করেছে। ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে উল্লেখ করেছে, “খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন। কেন এটি ভারতের জন্য ভালো খবর?” এবং একই সঙ্গে বিশ্লেষণ প্রদান করেছে।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় এক সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়