News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৫, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩০, ১৯ জানুয়ারি ২০২০

ব্যাগপ্যাকার্সের বৈশাখী অফার

ব্যাগপ্যাকার্সের বৈশাখী অফার

ঢাকা: বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে অনলাইনে ব্যাগ কেনাকাটার ওয়েবসাইট ব্যাগপ্যাকার্সবিডি (www.bagpackersbd.com)।

নতুন বছরকে বরণ করতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের ব্যাগে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। সঙ্গে থাকছে একটি বৈশাখী হাতপাখা। পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া এ অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ অফলাইনেও চলছে এই আয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা সাজানো হয়েছে বৈশাখী আমেজে।

নববর্ষ উপলক্ষ্যে ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে আয়োজনটি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাগপ্যাকার্স। ব্যানারের মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা ও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও তারা আয়োজন করেছে ব্যাগ প্যাকার্স বৈশাখী কুইজের। এর আওতায় পহেলা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রত্যেক দিন ভাগ্যবান একজন পাবেন ব্যাগ প্যাকার্সের পক্ষ থেকে ১০০০ টাকার গিফট ভাউচার।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়