সতর্ক হোন... গোপন ক্যামেরা, রবে না গোপনে
ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানি সম্প্রতি একটি শপিং মলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরার ভয়াবহ অভিজ্ঞতা হয়। বাংলাদেশেও এর আগে ঢাকার অভিজাত বিউটি পারলার ‘পারসোনা’র বনানী শাখা থেকে গোপন ক্যামেরা উদ্ধারের ঘটনা ঘটে।
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের ট্রায়াল রুমের মতো জায়গায় গোপন ক্যামেরার শিকার হতে পারেন যে কেউ, যে কোন সময়ে। এ থেকে রক্ষা পেতে সতর্ক থাকা জরুরী হয়ে উঠেছে।
এধরণের স্থান, বিশেষ করে যেখানে শরীর অনাবৃত করা হয় সেসব স্থানে প্রথমেই ঘরের কোনো কোণায় গোপন ক্যামেরার অস্তিত্ব আছে কি না তা চোখ দিয়ে খুঁজে দেখা যায়। তবে, নামই যেহেতু গোপন ক্যামেরা, খালি চোখেই তা ধরা পড়বে কেন!
তবে, খুব একটা কঠিন নয় গোপন ক্যামেরার অস্তিত্ব টের পাওয়া। এর জন্য আপনার লাগবে একটা চালু মোবাইল ফোন। ট্রায়াল রুমে ঢুকেই কাউকে কল করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ওই ঘরে ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়-তাহলে অবধারিত ভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।
গোপন ক্যামেরার সাথে একধরণের ফাইবার অপটিক্যাল কেবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করে না। এভাবেই আপনি পারেন গোপন ক্যামেরার থেকে বাঁচতে পারবেন।
শপিংমলের ট্রায়াল রুমে যে আয়না থাকে সেটাও হতে পারে আরেকটা ফাঁদ। ফলে সতর্কতা জরুরী। প্রযুক্তির অপব্যবহারে আয়নাতেই আয়না বা ট্রান্সপারেন্ট গ্লাস যুক্ত করে আপনাকে ফাঁকি দিতে পারে কেউ। ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশ থেকেও কেউ আপনাকে দেখছে। অথবা আয়নার উল্টোদিকে রয়েছে কোনো অত্যাধুনিক ক্যামেরা। কী করে বুঝবেন গ্লাসটি আসল না নকল?
খুব সহজ, আপনার আঙুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙুলের মাথার প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়নাটি সাধারণ বা আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল। সেটি আসল আয়না নয়। আদতে একটি ‘ফলস গ্লাস’।
এছাড়াও যারা অ্যান্ডরয়েড কিংবা আইফোন অপেরেটিং সিস্টেমের স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের পক্ষে সবচেয়ে সহজ হবে গোপন ক্যামেরা শনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নিন। সেক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনো লুকোনো ক্যামেরা আছে কি না।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








