রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর ২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমা তথ্যটি নিশ্চিত করেছেন ন। তিনি বলেন, ‘হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।’তবে, কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির
এ ঘটনায় পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন।’
তিনি আরও বলেন, “আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে, তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।”
রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব ভোটারদের কাছে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।ৃ
নিউজবাংলাদেশ.কম/এনডি








