News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২০

আফগানিস্তানে আদালতে তালেবান হামলা, নিহত ১০

আফগানিস্তানে আদালতে তালেবান হামলা, নিহত ১০

আফগানিস্তানে আদালতে তালেবান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সেনা পোশাক পড়ে শুক্রবার সকালে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় তালেবান জঙ্গিরা। মাজার-ই-শরিফের আদালত চত্বরে এসময় আফগান সেনাদের সঙ্গে জঙ্গিদের প্রায় ৬ ঘন্টা সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চার জঙ্গি সেনা পোশাক পরে আদালত চত্বরে ঢুকে পড়ে।  ঢুকেই গুলি চালাতে শুরু করে তারা। আদালত লক্ষ্য করে ছুঁড়তে থাকে গ্রেনেড। গ্রেনেডে উড়ে যায় আদালতের একটি বিল্ডিং। আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। ছয়ঘণ্টা সংঘর্ষের পর জঙ্গি মুক্ত হয় আদালত-চত্বর।

এঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন সেনা সদস্য ও পাঁচজন সাধারণ মানুষ। আহত ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে তালেবান।

মাজার-ই-শরিফে এই ধরনের জঙ্গি হামলার ঘটনা খুব বেশি ঘটে না। তাই এদিনের ঘটনায় আতঙ্কিত শহরবাসী। আফগানিস্তানের মার্কিন দূতাবাস এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

এদিকে, জালালাবাদে ন্যাটো কনভয়ে তালেবান হামালায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  অন্যদিকে, গজনিতে বোমা বিস্ফোরনে মোট ১২ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে বলে আফগান সরকার সূত্রে জানা গিয়েছে।

জালালাবাদ বিমান বন্দরের খুব কাছে ন্যাটোর কনভয়ের ওপর আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র হজরত হুসেইন মাশরিকিওয়াল।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়