News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ১২ ডিসেম্বর ২০২৫

আবারও জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আবারও জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফাইল ছবি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সঙ্গে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া দপ্ততর (জেএমএ) এ তথ্য জানিয়েছে। 

আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেএমএ -এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূকম্পন ঘটেছে মাত্র কয়েক দিন আগে ওই অঞ্চলে ৭.৫ মাত্রার বড় ভূমিকম্পের পর।

জেএমএ সতর্ক করেছে, হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের এক সপ্তাহের মধ্যে পুনরায় শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনার জন্য সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা, নিহত ৩৪

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিত ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালের ৯.১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। তখন ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়