News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ১১ ডিসেম্বর ২০২৫

‘সিরিয়ার সঙ্গে সংঘর্ষ এখন অবশ্যম্ভাবী’

‘সিরিয়ার সঙ্গে সংঘর্ষ এখন অবশ্যম্ভাবী’

ইসরায়েলের সামাজিক সমতা ও প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। ছবি: সংগৃহীত

সিরিয়ার সঙ্গে সংঘর্ষ “এখন অবশ্যম্ভাবী” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি।

মঙ্গলবার কুনেইত্রা শহরের কাছে সংঘটিত এক ঘটনার পর এমন মন্তব্য করেন ।

হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, কুনেইত্রার গ্রামীণ অঞ্চলে ইসরায়েলি সেনা চৌকির কাছাকাছি সিরিয়ান নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিদের আনাগোনা এবং অবস্থান পরিবর্তনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। 

তেল আবিব এই কার্যক্রমকে “নিরাপত্তা হুমকি” হিসেবে উল্লেখ করেছে, যদিও ওই অঞ্চল বছরের পর বছর ধরে ইসরায়েলি হামলা, অনুপ্রবেশ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের শিকার হয়ে আসছে।

সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, উত্তেজনা বৃদ্ধি পায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট এবং সিরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে। এই সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মাঠ পর্যায়ের পরিদর্শনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাজায় নতুন বিপর্যয় ঘূর্ণিঝড় ‘বায়রন’

ওয়াল্টজ এবং ড্যানন সুরক্ষা সরঞ্জাম পরিধান করে ওল্ড কুনেইত্রায় প্রবেশ করেন এবং পরিস্থিতির একটি সরেজমিন মূল্যায়ন সম্পন্ন করেন। পরিদর্শনের পর ফেরার পথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। একটি সশস্ত্র বহর পেরোনোর পর গোলাগুলি হয়; ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ঘটনাটি ইসলামিক জিহাদের একজন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা সম্পর্কিত ছিল।

সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে, দুই রাষ্ট্রদূত সরাসরি ঘটনাস্থলের সাক্ষী ছিলেন না; তবে তারা ঘটনার স্থানের মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছিলেন।

এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা সিরিয়ার এ কার্যক্রমকে একটি সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে মূল্যায়ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়