News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৪, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

ইয়েমেনে মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত

ইয়েমেনে মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা ইব্রাহিম আল-রুবাইশ নিহত হয়েছে। আল-কায়েদা ইয়েমেন শাখা গতকাল তাদের অনলাইনে এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দিন আগে চালানো ড্রোন হামলায় আল-রুবাইশ নিহত হন। আল জাজিরা।

ইয়েমেন ও মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।

আল-কায়েদা আরও জানিয়েছে, আল-রুবাইশ এর বাড়ি সৌদি আরবের কাসিম এলাকায়। তিনি প্রথম লড়াই করেছিলেন আফগানিস্তানে। তবে আল-কায়েদায় যোগ দেওয়ার আগে তিনি মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এবং গুয়ানতানামো বন্দিশিবিরে আটক ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়