News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

বিশ্বের প্রথম ভার্চুয়াল রাজনৈতিক বিক্ষোভ

বিশ্বের প্রথম ভার্চুয়াল রাজনৈতিক বিক্ষোভ

স্পেনের আন্দোলনকারীরা বিশ্বে প্রথমবারের মতো ভার্চুয়াল রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সরকারি ভবনে বিক্ষোভ নিষিদ্ধ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মাদ্রিদে স্পেনের সংসদ ভবনের সামনে দিয়ে হাজার হাজার হলোগ্রামকে বিক্ষোভ প্রদর্শণ করতে দেখা যায়। বিক্ষভরত হলোগ্রামগুলোর হাতে বিতর্কিত "গ্যাগ" আইন বিরোধী প্লাকার্ড দেখা যায়।

আয়োজকদের তৈরিকৃত হলোগ্রাম নিজেদের বাস্তব দুনিয়ার মানুষের চাইতে ভার্চুয়াল বাস্তবতায় মত প্রকাশের ক্ষেত্রে অধিক স্বাধীন বলে দাবি করে বিক্ষোভ প্রদর্শণ করে।  

নাগরিক নিরাপত্তা আইনের আওতায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আগামী ১ জুলাই থেকে সরকারি ভবনের সামনে জমায়েত নিষীদ্ধ করে স্পেন। এমনকি এধরণের জমায়েতের ছবি তোলাও নিষীদ্ধ করা হয়েছে ওই আইনে।  

এই আইন ভঙ্গকারীদের ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। আর এ ধরণের জমায়েতের ছবি তুললে গুনতে হবে ৩০ হাজার ইউরো।

এর প্রতিবাদে "নো সোমোস ডেলিতো" বা "আমরা অপরাধ নই" শির্ষক ভার্চুয়াল বিক্ষোভের ডাক দেন দেশটির আন্দোলনকর্মীরা। আয়োজকরা সমর্থকদের প্রতি ওয়েব ক্যামেরায় নিজেদের ছবি পাঠিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানায়, ২০০০ এর বেশি ভার্চুয়াল প্রজেকশানের মাধ্যমে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্বাধীনতার জন্য হলোগ্রামের ওয়েবসাইটে বলা হয়েছে, তথাকথিত নাগরিক নিরাপত্তা আইনে জনগণের সমবেত হওয়ার অধিকার আক্রান্ত হয়েছে।
ইতিহাসে প্রথম হলোগ্রাম বিক্ষোভের আয়োজকরা বলেন, এই অবৈধ আইন রদ করা না হলে ভবিষ্যতে প্রয়োজনের তাগিদেই নতুন ধরণের প্রতিবাদ-বিক্ষোভের মুখোমুখি হতে হবে কর্তৃপক্ষের।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়