News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মদ জব্দের অভিযোগ অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

মদ জব্দের অভিযোগ অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী -এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগ ওঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়।

ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। তবে রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগটি স্পষ্টভাবে অস্বীকার করেন।

মেহজাবীন দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

 তিনি লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন—সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা: পিয়া জান্নাতুল

সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে মেহজাবীন বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তার পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়