News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা: পিয়া জান্নাতুল

ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা: পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

পোস্টে পিয়া জানান, তিনি একজন ফ্যাশন মডেল হওয়ার পাশাপাশি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে তার ধর্মীয় বিশ্বাসও তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবির নামাজ আদায়ের পরের দিনের বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’ সমালোচনার বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একজন ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায়ের বিষয়ে প্রশ্ন তুললে পিয়া জবাবে বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। তবে সম্মান সব সময় থাকুকসব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

পোস্টের শেষে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন তানিয়া বৃষ্টি

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে ২০১২ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়