‘মনের লাইনে আয়’ নিয়ে আসছেন কাজী শুভ
ছবি: নিউজবাংলাদেশ
শ্রোতাদের জন্য ডান্স বিট আর চটুল কথার নতুন গান ‘মনের লাইনে আয়’ নিয়ে ফিরছেন কাজী শুভ।
রবিবার (০২ ফেব্রুয়ারি) পি টিউন স্টুডিওর ইউটিউবে চ্যানেলে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে গানটি।
গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। আধুনিক ও ডান্স বিটের সমন্বয়ে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।
গানের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে একটি বর্ণিল মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন হালের পরিচিত মুখ আলিফ চৌধুরী ও মেঘা শ্রুতি। ভিডিওটির পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন।
আরও পড়ুন: সাড়া ফেলেছে জাহাঙ্গীর-মারুফের নতুন গান ‘সমানে সমানে’
নতুন এই কাজ প্রসঙ্গে কাজী শুভ বলেন, গানটি মূলত শতভাগ বিনোদনধর্মী। ডান্স মুডের এই গানটি তৈরিই করা হয়েছে শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য। আমি আশা করছি, গানটি সবার ভালো লাগবে এবং দারুণ উপভোগ্য হবে।
পুরোদস্তুর বিনোদনমূলক এই গানটি তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ শ্রোতাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








