বাংলাদেশে এখনও পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেনি: চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী। ফাইল ছবি
অভিনেতা চঞ্চল চৌধুরী পর্দায় যেমন নিপুণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন, তেমনি সম্প্রতি কলকাতায় এক আড্ডায় দুই বাংলার চলচ্চিত্র জগতের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশ এখনও একটি পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেনি।
চঞ্চলের মতে, দুই বাংলার কাজের পরিবেশে যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সবকিছু খুব ছকবাঁধা এবং পেশাদার। শুটিং কত দিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সবকিছুই আগে থেকে স্পষ্ট থাকে। আমাদের এখানে সেই জায়গায় ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখনও পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। এটা আমাদের নেতিবাচক দিক। পশ্চিমবঙ্গে সবকিছু পেশাদার এবং শুটিং কতদিনের মধ্যে শেষ হবে, বাজেট কত সবই শুরুতে নির্ধারিত থাকে।
চঞ্চল জানান, কোনো ছবির খরচ জোগাড় করতে নির্মাতাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তিনি বলেন, আমি নিজেও ১ কোটি থেকে শুরু করে ১০ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছি। বাজেটের কোনো নির্দিষ্ট সীমা না থাকা আমাদের অন্যতম নেতিবাচক দিক।
তিনি দর্শক এবং শিল্পী উভয়ের জন্য সমন্বিত বড় প্রকল্পের গুরুত্বেও জোর দিয়েছেন। তিনি বলেন, সারা বিশ্বে বাংলা ছবির যথেষ্ট সংখ্যক দর্শক রয়েছে। সেই দর্শকের জন্য আমাদের একসঙ্গে বড় বড় কাজ করা উচিত।
আরও পড়ুন: ধর্ষণ নির্যাতন মামলায় ‘ধাওয়া করে’ হিরো আলমকে ধরল পুলিশ
উল্লেখ্য, চঞ্চল শেকড় ছবিতে অভিনয় করেছেন। গত বছর শান্তিনিকেতনে ছবির শুটিং করেছেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছবিতে পরীমণির সঙ্গেও কাজ করছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








