ক্যানসারের সঙ্গে লড়াই করা হিনা খানের মা হওয়ার গুঞ্জন
ছবি: সংগৃহীত
ভারতীয় অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে আসছেন। সম্প্রতি তার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা এই ধারণা করছেন মূলত হিনার শেয়ার করা কিছু ছবি এবং রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে দেওয়া বার্তার কারণে।
শো-তে হিনা ও তার স্বামী রকি জায়সওয়াল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক মুনাব্বার ফারুকী হিনাকে সন্তান লালন-পালন সংক্রান্ত পরামর্শ দিতে থাকেন, যা দর্শকদের নজর কাড়ে।
ভক্তদের মতে, হিনা কিছু সাম্প্রতিক ছবিতে সালোয়ার-কামিজ পরা অবস্থায় ওড়না দিয়ে ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। তবে নিন্দুকরা মনে করছেন, এটি শুধু ক্যামেরার অ্যাঙ্গেল বা পোশাকের কারণে এমন দেখা দিয়েছে।
হিনা ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন। কঠিন সময়ে তিনি চিকিৎসা চালিয়ে গেছেন এবং দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে ভক্তদের সমর্থন পেয়েই তিনি নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন।
প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার স্মৃতিচারণে হিনা বলেন, খবরটি শুনে ভেঙে না পড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। এমনকি নিজের প্রিয় খাবার ফালুদাও অর্ডার করে খেয়েছিলাম।
আরও পড়ুন: এখনও ডিভোর্স হয়নি, নতুন বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী
বর্তমানে সুস্থতার লড়াইয়ে থাকা এই অভিনেত্রীর মা হওয়ার খবরটি সত্য কি না, তা জানতে মুখিয়ে আছেন তার ভক্তরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








