এখনও ডিভোর্স হয়নি, নতুন বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী
শবনম বুবলী। ছবি: সংগৃহীত
ঢালিউড সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থা স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; তাই নতুন করে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, শুরুতেই বলি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ উত্থাপন করলে বুবলী বলেন, এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না।
শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে বুবলী বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।
আরও পড়ুন: কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’
এ বিশেষ পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থাই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








