News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন আমির খান

হঠাৎ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন আমির খান

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ক্যারিয়ারের অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই তার গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে এই আকস্মিক সফর বিনোদন জগতে নতুন গুঞ্জন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির, আর সোমবার রাতে তিনি মুম্বাই ফিরবেন। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যেই অরিজিতের বাড়ির ছাদে হাসিমুখে ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন আমির খান। পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভক্তরা তারকাকে একনজর দেখার জন্য ভিড় জমিয়েছেন। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ

সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিৎ হঠাৎ করেই চলচ্চিত্র ও প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই আমির খানের এই আকস্মিক সফরকে অরিজিৎকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ হিসেবে দেখছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়