News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ১৮ ডিসেম্বর ২০২৫

নারীদের বোটক্স কারার পক্ষে নন কেট উইন্সলেট

নারীদের বোটক্স কারার পক্ষে নন কেট উইন্সলেট

ছবি: সংগৃহীত

সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডে নারীদের প্লাস্টিক সার্জারির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট।

তার ভাষ্য, "তরুণীরা জানেই না আসলে সৌন্দর্য বলতে কী বোঝায়।"

শোবিজের অভিনেত্রীদের পাশাপাশি আজকাল সাধারণ নারীরাও বোটক্স বা ঠোঁটে ফিলার নিচ্ছেন। এটিকে সহজভাবে মেনে নিতে পারছেন না তিনি ।

কেট বলেন, "কারও আত্মসম্মান যদি পুরোপুরি নিজের চেহারার ওপর নির্ভর করে, সেটা ভয়ের ব্যাপার। কখনো কখনো মনে হয় পরিস্থিতি বদলাচ্ছে। লালগালিচায় বিভিন্ন আকৃতির, নিজেদের মতো করে সাজা অভিনেত্রীদের দেখি। আবার দেখি অনেকেই ওজন কমানোর ওষুধ নিচ্ছেন।"

মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দার সেই তারকারা

তিনি আরও বলেন, ‘‘কেউ নিজের মতো থাকতে চাইছেন, কেউ আবার যেভাবেই হোক নিজেকে বদলে ফেলতে চাইছেন। তারা কি জানেন, নিজেদের শরীরে ঠিক কী ঢুকিয়ে দিচ্ছেন? নিজের স্বাস্থ্যের প্রতি এই অবহেলা ভয় ধরিয়ে দেয়। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বিষয়টা আমাকে বেশি নাড়া দেয়। সত্যি বলতে এটা একদম চরম বিশৃঙ্খলা।"

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়