News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

শিক্ষা মন্ত্রণালয়ের ৩৫ কর্মকর্তাকে সংবর্ধনা

শিক্ষা মন্ত্রণালয়ের ৩৫ কর্মকর্তাকে সংবর্ধনা

ঢাকা: পদোন্নতিপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের ৩৫ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সরকারের সাম্প্রতিক পদোন্নতিতে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার পদোন্নতিপ্রাপ্ত ৩৫ কর্মকর্তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, স্ব-স্ব দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ সরকার তাদেরকে পদোন্নতি দিয়েছে। তারা সরকারের যে যেখানেই কাজ করেন না কেন একটি দক্ষ, যোগ্য ও শিক্ষিত জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবেন।

তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সুস্বাস্থ্য, পারিবারিক মঙ্গল ও কর্মজীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান পদোন্নতিপ্রাপ্তদের নতুন দায়িত্ব পালনে উদ্যোগী ও উদ্ভাবনী কাজে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত সচিব এস এস মাহমুদ, স্বপন কুমার সরকার, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব জিকরুর রেজা খানম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ ।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়