পুলিশের নির্দেশ কেবল মানুষের জন্যই নয়!
ব্রাজিলের এক মাদক পাচারকারী দলের কুকুর প্রমাণ করলো পুলিশের নির্দেশ কেবল মানুষের জন্যই নয়। ঘটনায় দেখা যায়, পুলিশের নির্দেশ মোতাবেক মাদক পাচারকারী দলের সদস্যরা মাটিতে শুয়ে পড়লে, কুকুরটিও তাদের পাশে শুয়ে পড়েছে।
দেশটির দক্ষিণালঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা পুলিশ এক মাদক বিরোধী অভিযানে গিয়ে এমন অভিজ্ঞতারই মুখোমুখি হয়েছে। অভিযানে এক মাদক পাচারকারী দলের আস্তানায় হানা দেয় পুলিশ। ডেইলি মেইল।
পুলিশ ওই পাচারকারী দলের সদস্যদের মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেয়। তারা পুলিশের কথামতো মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পন করে। এসময়, ওই পাচারকারী দলের এক সদস্যের পালিত কুকুরটিও তাদের পাশে এসে উপুড় হয়ে শুয়ে পড়ে।
এই ঘটনার পর মাদক পাচারকারী দলের সদস্যদের পাশে একই সারিতে তাদের পাহারাদার কুরটিরও আত্মসমর্পনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হলে তা ভাইরালে রূপ নেয়।
জানা যায়, প্রথমে পুলিশ আস্তানায় হানা দেয়ার পর কুকুরটি চিৎকার শুরু করে। পরে, পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর দৃশ্য অন্যরকম পাল্টে যায়। পুলিশের নির্দেশে মনিবকে শুয়ে পড়তে দেখে কুকুরটিও চিৎকার থামিয়ে নির্দেশমতো অন্যদের পাশে শুয়ে পড়ে।
ব্রাজিলের প্রাণী মনোস্তাত্তিক ও কুকুরের প্রশিক্ষক বার্নি রিকো বলেন, “পেছনের পায়ে ভর রেখে পেট বিস্তার করে শুয়ে পড়া সারা বিশ্বেই কুকুরদের ক্ষেত্রে সমপর্ণের পরিচিত চিহ্ন। এর মাধ্যমে আক্রমণকারীকে কুকুররা বোঝাতে চায়, আমার দ্বারা কোন বিপদের সম্ভাবনা নেই। ”
শেষ পর্যন্ত অবশ্য সন্দেহভাজন ওই মাদক পাচারকারী দলটির সঙ্গে কুরটিকে গ্রেফতার করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








