দারোগার কাণ্ড: হোয়াটসঅাপে পর্নো পোস্ট!
এর আগে বিশ্বের বিভিন্ন দেশের সংসদে এমপি-মন্ত্রীদের, আদালতে উকিল-বিচারকদের পর্নো দেখার কথা জানা গেছে। তো এসব কাজে পুুলিশকে পিছিয়ে থাকলে কী চলে!
বোধহয় সেই শূন্যতা দূর করতেই এবার এগিয়ে এলেন ভারতের বদাউন এলাকার এক দারোগা সাহেব। তিনি মোবাইল ফোন দিয়ে হোয়াটসআপ গ্রুপে পর্নো ভিডিও আপ করে ধরা খেয়েছেন। বদাউনের এসপি সৌমিত্র যাদব এ ঘটনা তদন্তের নির্দশ দিয়েছেন।
প্রাথমিক পুছতাছের জবাবে অবশ্য `অপরাধী` দারোগা সাফাই গেয়েছেন যে ভুলে ওই পর্নো ক্লিপটি পোস্ট হয়ে গেছে। বদাউনের বাসিন্দাদের একটি পক্ষের তৈরি করা ওই হোয়াটসআপ গ্রুপটিতে এসপি, ডিআইজি, এমপিসহ জেলার হোমড়াচোমড়ারা যুক্ত রয়েছেন। সম্প্রতি বলা নেই কওয়া নেই- হঠাৎ গ্রুপের সদস্যরা দেখেন সেখানে পোস্ট করা হয়েছে কুরুচিপূর্ণ রগরগে এক ভিডিও। আলাপুর পুলিশ স্টেশনের এক দারোগার অ্যাকাউন্ট থেকে অশ্লীল ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়। এ ঘটনায় মর্মাহত হন অন্য সদস্যরা।
তবে ব্যাপক সমালোচনার মুখে দারোগা সাহেব ক্ষমা চেয়ে জানান, একটা ভুলের কারণে এমনটি ঘটেছে। এটা আসলে তার `গুণধর` পুত্রের দুষ্টুমি ছিল।
কিন্তু অমন `ভাজা মাছটি উল্টে খেতে না জানা` টাইপের কৈফিয়তে চিড়ে ভিজেনি। এসপি সৌমিত্র পুরো ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন। এখন গ্রুপ মেম্বাররা তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন। দেখা যাক, দারোগা বাবু না তার `দুষ্টু বাবু` ছেলেটা- কে অপরাধী প্রমাণ হয়! সূত্র: নবভারত টাইমস
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








