জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ২৪ মে ২০২৬
আপডেট: ১৩:১১, ২৪ মে ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।  নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ

নিহতরা হলেন- মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার ভাই মো. আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫), মাজেদা আক্তার (৪৮) ও অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)। নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে  এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ করছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়