নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২
ছবি: সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক একটি দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। দুর্ঘটনা ঘটেছে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায়।
ওসি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটের পথে চলন্ত তেলবাহী ট্রাকটি ট্রান্সমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নিহত হন। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয়রা প্রতিবাদ জানায়।
আরও পড়ুন: ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট ও আশপাশ
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








