নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৮টার দিকে আমির হোসেন গাড়িযোগে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। গাড়িটি আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পেছন থেকে এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় গাড়ি চালাচ্ছিলেন আমির হোসেন নিজেই। গুলি লাগার আগেই তিনি গাড়ি থামিয়ে দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








