News Bangladesh

কুষ্টিয়া সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় লরির ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুষ্টিয়ায় লরির ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাসবাহী লরির ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন—আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। নিহত অপরজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আত্মীয় হন।

আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি

চৌরহাস হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছেন।

হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়