News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএর চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএর চুক্তি

ঢাকা: পোশাক শিল্পের শ্রমিক ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং বিজিএমইএ পক্ষে সংগঠনের সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে বিজিএমইএ বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিল পর ইমপয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এইআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ৩ বছরে পোশাক শিল্পের মোট ৪৩ হাজার ৮০০ জন শ্রমিক ও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন প্রদান করবে।

কারখানার পুরনো কর্মীদের পাশাপাশি নতুন কর্মীরাও এই প্রশিক্ষনের সুযোগ পাবেন। দেশের ৪০টি প্রশিক্ষন কেন্দ্র ও বিভিন্ন পোশাক কারখানায় এ প্রশিক্ষন প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নে এডিবি প্রায় ৫২ কোটি টাকা অর্থায়ন করবে।

বিজিএসই সূত্র জানায়, পোশাক শিল্পের সমসাময়িক চাহিদার দিকে লক্ষ্য রেখে প্রশিক্ষন বিষয়বস্তুর মধ্যে শিল্প প্রকৌশল, ফেব্রিক্সের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রন, মান নিরাপত্তা, টেক্সটাইল টেষ্টিং, অগ্নি নিরাপত্তা ও কমপ্লায়েন্স এর মতো বিষয়সমূহকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিটিএমএ এর সভাপতি তপন চৌধুরী, সহ-সভাপতি ফজলুল হক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়