সিএসইর পরিচালক হিসেবে খায়রুল আনাম পুনঃনির্বাচিত
ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) পরিচালক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। ২০১৫-১৬ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন।
এর আগে মার্চের ১৫ তারিখে সিএসইর ইলেকশন তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ০৮ এপ্রিল। শেষ দিন পর্যন্ত আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সিএসই ইলেকশন কমিটি তাকে পুনঃনির্বাচিত করেন। ফলে সিএসইর আগের পরিচালনা পর্ষদে কোন পরিবর্তন হয়নি।
মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহি এবং পরিচালক। ১৯৯৯ সালে তিনি প্রবেশনারি অফিসার হিসেবে তৎকালীন ভনিক বাংলাদেশ সিকিউরিটিজ লিমিটেডে যোগ দেন যা পরবর্তীতে লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামে চালু হয়। ২০০৪ সালে চট্টগ্রাম অফিসের ম্যানেজার হিসিবে পদোন্নতি পান তিনি। একই কোম্পানিতে ২০০৬ সালে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার এবং ২০০৮ সালে ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি পান। ২০০৯ সালে দায়িত্ব পান চিফ অপারেটিং অফিসারের এবং ২০১৪ সালের আগস্ট থেকে তিনি প্রধান নির্বাহির দায়িত্ব পালন করছেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এসজে
নিউজবাংলাদেশ.কম








