News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ১০ মার্চ ২০২৬

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম ফের বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমানোর পর এবার বাজুস ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৬৮,২১৪ টাকা নির্ধারণ করেছে। 

মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা প্রতি ভরি।

এর আগে, গত ৯ মার্চ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩,২৬৬ টাকা কমিয়ে ২,৬৪,৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

আরও পড়ুন: ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

নতুন রূপার দাম অনুযায়ী: ২১ ক্যারেট: ৬,২৪০ টাকা, ১৮ ক্যারেট: ৫,৩৬৫ টাকা,সনাতন পদ্ধতি: ৪,০২৪ টাকা প্রতি ভরি।

চলতি বছর রুপার দাম দেশের বাজারে ২৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়