ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ১০ মার্চ ২০২৬

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে  আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ।

তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছাবে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় রোববার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর কাছে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের আনুষ্ঠানিক প্রস্তাব দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়