News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২০

উইমেন চেম্বারের বৈশাখী মেলা অনুষ্ঠিত

উইমেন চেম্বারের বৈশাখী মেলা অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীতে দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বৈশাখী বস্ত্র ও পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢাকার মহাখালীর নিটল সেন্টারে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন নারী ব্যবসায়ীদের সংগঠন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রেসিডেন্ট সেলিমা আহমদ।

বিডব্লিউসিসিআইয়ের আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইয়ের বোর্ড মেম্বার এবং নিটল-নিলয় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

এ সময় সেলিমা আহমদ বলেন, “দেশীয় পণ্যের প্রসার ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের পাশাপাশি দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে এবং নারী উদ্যোক্তাদের তাদের সৃজনশীল কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে হবে।”

মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী উদ্যোরা পণ্য নিয়ে বসেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়