রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত
প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, ইসলামী ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে।
প্রথমে ধারণা করা হয়েছিল, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাবে। তবে আইএসির রবিবারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে।
রমজান ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ। এ মাসে মুসলিমরা সিয়াম বা রোজা পালন করেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করা ও ইন্দ্রিয় সংযম বজায় রাখা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও কানাডায় রমজান শুরুর সম্ভাব্য ১৮ ফেব্রুয়ারি
রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের চাঁদ উদিত হলে ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে রমজান শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর। সেক্ষেত্রে, আইএসির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাবে ২০ ফেব্রুয়ারি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








