মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি কামনা তারেক রহমানের
তারেক রহমান। ফাইল ছবি
পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেছেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
তিনি আরও উল্লেখ করেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই রাতে পরম করুণাময় আল্লাহ বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। তাই শবে বরাতের রাতের ফজিলত ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সম্পাদন করেন, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।
আরও পড়ুন: নারীদের একটি রাজনৈতিক দল অবমূল্যায়ন করছে: তারেক রহমান
তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একান্তভাবে মোনাজাত করবো। পবিত্র শবে বরাতের এই রাতে তিনি দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের কল্যাণ, উন্নতি ও শান্তি কামনা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








