News Bangladesh

যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের একটি রাজনৈতিক দল অবমূল্যায়ন করছে: তারেক রহমান

নারীদের একটি রাজনৈতিক দল অবমূল্যায়ন করছে: তারেক রহমান

ছবি: নিউজবাংলাদেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের অর্ধেক মানুষ নারী। এই নারী সমাজকে পিছনে রেখে সামনে আগানো সম্ভব নয়। নারীদের কর্মকাণ্ডের বিনিময়ে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অথচ এই নারীদেরকে একটি রাজনৈতিক দল অবমূল্যায়ন করছে। 

তিনি বলেন, ৫ আগস্টের পর একটি দল নারী সমাজকে ঘরে আটকে রাখতে চাই। নারীদের অবমূল্যায়ন করে। যে দেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অধিকাংশ নারী শ্রমিক রয়েছে। এ নারীদের কাজের বিনিময়ে দেশের অগ্রগতি হচ্ছে। তাদের উন্নয়ন করতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। প্রতিদিন শত শত কোটি টাকা এই নারীরা উপার্জন করছে। 

সোমবার দুপুরে (২ই ফেব্রুয়ারি) যশোর নিউ মার্কেট উপশহর কলেজ মাঠে প্রথমবারের মতো সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

এর আগে তিনি খুলনার জনসভা করেন। সেখান থেকে দুপুর দুই টায় হেলিকপ্টারে যোগে যশোর নিউমার্কেট উপশহর  কলেজ মাঠে জনসভায় পৌঁছান।

জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, মনে করেছিলাম স্বৈরাচার সরকারের পতনের পর এদেশে রাজনৈতিক গুণগতমান পরিবর্তন হবে। কিন্তু একটি রাজনৈতিক দল নারী ও মা-বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। কিন্তু বিএনপির মনে করে এ দেশের উন্নয়ন করতে হলে নারী-পুরুষ একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পূর্ণ গঠনের সুযোগ করে দিতে সবারই একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন: নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান

তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শিল্পের উন্নয়ন, যশোরের কৃষি উন্নয়ন , স্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে। সর্বশেষ তিনি বলেন বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মা বোনেদের ও গৃহিণীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার ন্যূনতম একটা সুযোগ পাবেন। সুযোগ পেলে সমাজে ধনী গরীবের বৈষম্য দূর হবে। মানুষের আত্মিক সামাজিক উন্নয়ন হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট নেতাই রায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,দলটির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও যশোর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত,যশোরের শার্শা আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল সুলতানা, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী,যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের আবুল হোসেন আজাদ, বিএনপি জোটের ধানের শীষের প্রতীক মুফতি রশীদ আহমদ, যশোর-৬ (কেশবপুর) আসনে  ধানের শীষ প্রতীকের আবুল হোসেন আজাদ। 

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ।

এর আগে সোমবার সকাল থেকে নিউ মার্কেট কলেজ মাঠের জনসভায় যোগ দিতে যশোর , ঝিনাইদ, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা কুষ্টিয়া, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা জড়ো হন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়