News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:০৯, ২৭ জানুয়ারি ২০২৬

আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান

আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান

বিএনপি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন। দুপুর আড়াইটায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি)  বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন: ভোটাধিকার রক্ষায় হাতিয়ার জনসভায় তারেক রহমানের বিশেষ বার্তা

মাহদী আমীন জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি নির্বাচনি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে তিনি জনসভায় বক্তব্য দেবেন। রাত আটটায় কর্মসূচি শেষে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়