News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২৯ ডিসেম্বর ২০২৫

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এ উপলক্ষে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার  (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার বাধা কাটল মাহমুদুর রহমান মান্নার

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘আমরা আশা করছি, দুপুরের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়