News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ২৯ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন জমা দিয়ে এলাকাবাসীকে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

মনোনয়ন জমা দিয়ে এলাকাবাসীকে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, আমাকে আবারও এই আসন থেকে মনোনীত করার সুযোগ দেয়ার জন্য। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আর্থ-সামাজিক অবস্থা ও কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকদের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পূর্বে যেভাবে আমাকে সমর্থন করেছেন, অনুরূপভাবে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিন, যাতে আমরা জয়ী হয়ে জনগণের সেবায় কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়