News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৮, ২০ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনে হাদির বদলে প্রার্থী হচ্ছেন বোন মাসুমা বেগম

ঢাকা-৮ আসনে হাদির বদলে প্রার্থী হচ্ছেন বোন মাসুমা বেগম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শরিফ ওসমান হাদি। তবে দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তার বোন মাসুমা বেগম প্রার্থী হচ্ছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশ থেকে মাসুমা বেগমের প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সমাবেশ থেকে শাহবাগ এলাকায় শরিফ ওসমান হাদির নামে একটি স্থাপনা নির্মাণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবিও জানানো হয়।

শাহবাগ মোড়ে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, শরিফ ওসমান হাদি কোনো সাধারণ মৃত্যু বরণ করেননি; দেশের মানুষ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি শহীদ হয়েছেন।

এ সময় তিনি তথাকথিত সুশীল সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, বিভিন্ন ঘটনায় যারা নিয়মিত সোচ্চার থাকেন, তারা কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় নীরব ছিলেন। এ ধরনের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতা দেখা দেয়। এ সময় ধানমন্ডির ছায়ানট, কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়