জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত: নাহিদ
নাহিদ ইসলাম। ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে জুলাইবিরোধী শক্তিগুলো। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
আরও পড়ুন: সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: ফখরুল
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাহিদ ইসলাম ঘোষণা দেন, জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








