প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে প্রথম আলোর কার্যালয়ে হামলা শুরু হয়। পরে হামলাকারীরা ডেইলি স্টারের ভবনের দিকে অগ্রসর হয়ে সেখানে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক পত্রিকা দুটির কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ হামলা চালায় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে হামলাকারীদের লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করতে দেখা যায়। পাশাপাশি প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে আগুন জ্বালানোর ঘটনাও ভিডিওতে উঠে এসেছে।
এ ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে তাদের বর্তমান অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ওসমান শরিফ হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








