News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ১৩ ডিসেম্বর ২০২৫

আ. লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান

আ. লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফাইল ছবি

নির্বাচন বানচাল করতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তিনি বলেছেন, এই ষড়যন্ত্রের প্রথম শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যেই পতিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এরই অংশ হিসেবে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেন তিনি।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না ভাবনা হচ্ছে: রিজভী

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়