এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে, শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








