News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ১২ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদী গুলিবিদ্ধ

ওসমান হাদী গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৩ নভেম্বর তিনি হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। ওসমান হাদীর দাবি ছিল, বিদেশি নম্বর থেকে ফোন ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে হাদী জানান, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকে নিয়ে অশ্লীল হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও লিখেছিলেন, ভয়ভীতি দেখিয়ে তাকে আন্দোলনের পথ থেকে সরানো যাবে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি বলেন, ‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে। একটি হাদিকে হত্যা করা হলে এর প্রতিক্রিয়ায় আরও মানুষের মধ্যে নতুন চেতনা তৈরি হবে।’

স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে শক্তি, সাহস ও শহিদি মৃত্যুর প্রার্থনাও করেন। পরিবারের নিরাপত্তা ঈশ্বরের হাতে সোপর্দ করে তিনি উল্লেখ করেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে।’

আরও পড়ুন: ধর্মের বড়ি বিক্রি করা আর সম্ভব নয়: সালাহউদ্দিন

এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে গুলিবিদ্ধ হলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়