News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৮, ৩০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬ শতাংশ: জরিপ

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬ শতাংশ: জরিপ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলেএমন সম্ভাবনা দেখছেন জরিপে অংশ নেওয়া ৪৭.৬ শতাংশ মানুষ। অপরদিকে, ২২.৫ শতাংশ মনে করছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি আয়োজন করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।

জরিপে দেখা গেছে, ভোটারের মধ্যে নির্বাচনমুখী উৎসাহ বেশি। ৯৩.৩ শতাংশ ভোটার বলেছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে আগের রাউন্ডে ভোট দেওয়ার কথা বলা ভোটারদের ৯৬.১ শতাংশ আবারও ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

প্রায় ৭৪ শতাংশ ভোটার বিশ্বাস করছেন, সরকার এই নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে পারবে। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ৮২ শতাংশ মানুষ নিশ্চিত হয়েছেন যে তারা নিরাপদে ভোট দিতে পারবেন।

এদিকে, আগামীকাল নির্বাচন হলে নিজেদের এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন এই প্রশ্নে ৫২.৯ শতাংশ ভোটার বিএনপি প্রার্থীকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন। জামায়াত ও এনসিপির প্রার্থীদের ক্ষেত্রে সচেতনতা তুলনামূলক কম।

জরিপে দেখা যায়, বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে এবং সিদ্ধান্তহীন ভোটারদের একটি বড় অংশও তাদের দিকে ঝুঁকেছে। বিএনপি ও জামায়াত জোটের কারণে কিছু ভোট স্থানান্তর হলেও মোট ভোটে বিএনপি উল্লেখযোগ্যভাবে লাভবান হচ্ছে।

আরও পড়ুন: শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার। এছাড়া রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদরাও ফলাফলের প্রেক্ষাপট ও নির্বাচনপ্রক্রিয়ার উপর মন্তব্য করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়