News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৭, ৩০ জানুয়ারি ২০২৬

অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করলেন জামায়াত আমির

অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করলেন জামায়াত আমির

নিজের ভোট ছাড়া অন্যের ভোটে হাত না দেওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণের ভোট নিয়ে কেউ অন্য কোনো চিন্তা করলে যুবসমাজ সিংহের মতো গর্জে উঠবে, যা সামাল দেওয়া সম্ভব হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব এই সংস্কৃতি আর নেই। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। যাকে পছন্দ করি তাকেই ভোট দেব। এটাই গণতন্ত্র।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি ছেড়ে দাও। খাদ্যের অভাব হলে আমরা আল্লাহর দেওয়া রিজিক ভাগাভাগি করে খাব, তবুও হারামের পথে যেও না। চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ থেকে শিল্পপতি সবাই কষ্ট পাচ্ছে। মানুষের অভিশাপের পাত্রে পরিণত হয়েছ। তওবা করে ফিরে এলে আমরা বুকে টেনে নেব এবং তোমাদের প্রশিক্ষিত করে কাজের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

আরও পড়ুন:  শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বক্তব্যের একপর্যায়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ৫ তারিখের পটপরিবর্তনের পর যারা জুলাই মানে না, সংস্কার মানে না এবং যাদের চরিত্র বদলায়নি তাদের দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব?

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়