তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে এটিকে “হাইপার প্রোপাগান্ডার” অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালান।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ পাটওয়ারী, ভোটের প্রচারণা স্থগিত
রিজভী অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যকে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








