News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৪ জানুয়ারি ২০২৬

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আরাফাত রহমান কোকো। ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৪ জানুয়ারি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সুশাসন ও কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়