News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:০০, ২৭ ডিসেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং (ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ) অনুশীলন পরিচালনা করবে। এ সময় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের নৌযান চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলন চলাকালে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই নির্ধারিত এলাকায় সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবস্থান ও চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়