সরকারি পদে সরাসরি নিয়োগে বয়সসীমা সংশোধনের গেজেট জারি
ফাইল ছবি
সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর)আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা অধ্যাদেশটি জারি করে। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এ অধ্যাদেশের মাধ্যমে ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দ ও সংশ্লিষ্ট চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ধারা ৩ক নতুনভাবে সংযোজন করা হয়েছে।
আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত সরকার: ড. ইউনূস
এতে বলা হয়েছে, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা প্রবিধান অনুযায়ী কোনো পদে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেই বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








