News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান

তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মন্তব্য করেছেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ১৭ বছর নির্বাসিত থাকার পর তার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ নিজের হ্যান্ডেলে দেওয়া এক প্রতিক্রিয়ায় কুগেলম্যান এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি।”

আরও পড়ুন: শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, ৪ স্তরের নিরাপত্তা

কুগেলম্যান আরও বলেন, এটি তারেক রহমানের জন্য নিজ রাজনৈতিক ভিত্তির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের পাশাপাশি বাংলাদেশের রাজনীতির জটিল ও উত্তপ্ত বাস্তবতা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার সক্ষমতারও একটি বড় পরীক্ষা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়